আজারেঙ্কাকে হারিয়ে নাওমির ইউএস ওপেন জয়

আজারেঙ্কারের বিপক্ষে ইউএস ওপেনের নারী এককের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন সেরেনা উইলয়ামস। ফাইনালে আজারেঙ্কারকে হারিয়ে ইউএস ওপেন জয় করেছেন জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। এটি তার তৃতীয় গ্রান্ড স্লাম টাইটেল।

স্থানীয় সময় শনিবার নিউইয়র্কে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ১-৬, ৬-৩, ৬-৩ সেটে সাবেক নাম্বার ওয়ান ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে নাওমি এ জয় নিশ্চিত করেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে নাওমিকে প্রশ্ন করা হয় তিনি মাস্ক পরে কী বার্তা দিতে চেয়েছিলেন। উত্তরে নাওমি বলেন, আমি চেয়েছি এ নিয়ে সবাই সরব হোক। আলোচনা শুরু করুক।

হেরে গেলেও দারুণ খেলেছেন আজারেঙ্কা। তাই প্রতিপক্ষের দিকে তাকিয়ে প্রশংসা করে নাওমি বলেন, আরও ফাইনালে আমি আপনার সঙ্গে খেলতে চাই না। সত্যিই আজকের ম্যাচটি উপভোগ করিনি আমি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর