‘৭৮৬ লেখা ট্যাটু’ দেখে হাতে কেটে নিল দুর্বৃত্তরা

অনেকেই ৭৮৬’সংখ্যাকে আরবি ভাষার ‘বিসমিল্লাহ’ শব্দের প্রতিরূপ হিসেবে ধরেন। তাইতো সংখ্যাটি ট্যাটু করিয়ে লাগান নিজের হাতে। কিন্তু তার জন্য হাত হারাতে হয় ভারতীয় সে যুবককে। দেশটির হরিয়ানা রাজ্যের পানিপথের বাসিন্দা ইখলাখ সালমানির (২৮) সঙ্গে ঘটনাটি ঘটেছে গত মাসে। গত ৭ সেপ্টেম্বর এ ঘটনায় মামলার হলে বিষয়টি সামনে আসে।

ভারতীয় গণমাধ্যম নিউজ ইন্ডিয়া.কম ১৮ বিষয়টি নিশ্চিত করে। তারা তাদের এক প্রতিবেদনে জানায়, ইখলাখ সালমানি তার এক হাতে ৭৮৬ লেখে। আর সেটি দেখে তার হাত কেটে নিয়েছে দুই দুর্বৃত্ত।

ইখলাখ করেন, লকডাউনে কাজ না থাকায় পানিপথে নিজের বাড়ি ফিরে যাচ্ছিলেন তিনি। ৩৩ কিলোমিটার চলার পর রাতে কৃষ্ণপুরে একটি পার্কে আশ্রয় নেন তিনি। এসময় অন্ধকারে তার নাম পরিচয় জানতে আসেন দুই যুবক। নাম বলার পরই ইখলাখকে মারতে শুরু করেন ওই দুই যুবক। মারের কারণে দীর্ঘক্ষণ অজ্ঞান অবস্থায় ছিলেন তিনি। জ্ঞান ফিরার পর তাদের কাছে পানি চান ইখলাক। এ সময় তার হাতে ৭৮৬ লেখা দেখে সেটি কেটে নেয় তারা। পরে সেখান থেকে তাকে কিষাণপুর রেল স্টেশনে ফেলে আসা হয়। পরদিন জ্ঞান ফিরলে ইখলাখ পথচারীদের সাহায্যে বাড়িতে খবর দেন।

এ বিষয়ে পানিপথ পুলিশ জানায়, ইখলাখের বিরুদ্ধে শিশু যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সাত বছরের শিশু যৌন হয়রানির সময় তিনি ধরা পড়েন। পালিয়ে যাওয়ার সময়ে আহত হন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর