জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশ শীর্ষে

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে আবারও শান্তিরক্ষী প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ হাজার ৭৩১ জন শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর