অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছিলেন অজি ক্রিকেটার স্টিভেন স্মিথ। যদিও তা খুব একটা গুরুতর ছিল না। কিন্তু মাথার ব্যাপার, অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট দলের সেরা ব্যাটিং তারকাকে নিয়ে কোনো ধরনের রিস্কে যায়নি। যার ফলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে একাদশে জায়গা হয়নি স্মিথের।
দ্বিতীয় ওয়ানডের আগে সু-খবর পেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। দ্বিতীয়বারের মতো ‘কনকাশন টেস্টে’ (মাথায় বলের আঘাতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না তার পরীক্ষা) উতরে গেছেন তিনি, ফলে কালকের ম্যাচে মাঠে নামতে আর কোনো বাধা নেই
এই অজি ব্যাটসম্যানের।
এদিকে কিছুটা গ্রোয়েনের ব্যথায় ভুগছিলেন দলটির পেস আক্রমণের সেরা অস্ত্র মিচেল স্টার্ক। তাকে নিয়েও আর কোন শঙ্কা নেই।
আজ(রোববার) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে মাঠে দেখা যাবে স্টার্ককে, এমনটাই আশা অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টের।
কেএস/বার্তাবাজার