লাইফ সাপোর্ট নেয়া হয়েছে করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হওয়া অভিনেতা সাদেক বাচ্চুকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাতে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সাল হাসপাতালে রয়েছেন।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। এদিকে সাদেক বাচ্চুর চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেতার অবস্থা আশঙ্কাজনক। তার হৃদযন্ত্র ৮০ শতাংশ কাজ করছে না। তাই লাইফ সাপোর্টে নিতে হয়েছে তাকে।
কেএস/বার্তাবাজার