শিমুলিয়া ৩ নম্বর ঘাটে ভাঙন, ফেরি চলাচল বন্ধ

ভাঙন দেখা দিয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকার পদ্মা নদীতে। এর ফলে বন্ধ রয়েছে ৩ নম্বর রো রো ফেরিঘাট।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নদী ভাঙন শুরু হলে এখন পর্যন্ত ফেরিঘাট সংলগ্ন এলাকার ১০ একর জায়গা, ৩টি বাড়ি ও পদ্মা রেস্টুরেন্ট নামের একটি প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া হুমকিতে রয়েছে ৩নং রো রো ফেরি ঘাটও।

অন্যদিকে ভাঙন রোধে শনিবার সকাল থেকেই জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে চেষ্টা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সকালে ঘাট এলাকা পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুল আলম। এসময় তিনি সাংবাদিকদের বলেন, এর আগেও ভাঙন দেখা দিয়েছিল, তখন জিও ব্যাগ ফেলে সমস্যা সমাধান করা হয়। বর্তমানে ভাঙনের জায়গাটি ঘাটের সীমানার বাইরে। তবে ঘাট সংলগ্ন হওয়া ভাঙন ঠেকাতে ইতোমধ্যে ১০ হাজার জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেয়া হয়েছে। প্রয়োজনে জিও ব্যাগের পরিমাণ আরও বাড়ানো হবে। ঘাট সচল রাখতে সাধ্যমত চেষ্টা করা হচ্ছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর