কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার অর্ধশতাধিক বন্যার্ত মানুষের মাঝে চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আলোর মাঝি” এর উদ্যোগে ও আর্থিক সহযোগিতায় লালমনিরহাট জেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “নক্ষত্র পরিবার” এর আয়োজনে ডাল বীজ উপহার দেয়া হয়।
শনিবার(১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের মেকুরের আলগা চরের মানুষদের স্বাবলম্বী করার জন্য এই ডাল বীজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলো কুড়িগ্রামের সারথি সংগঠনের নির্বাহী পরিচালক জাহানুর রহমান খোকন, কুড়িগ্রাম বন্ধুসভার অনুষ্ঠান বিষয়ক সম্পাদক কল্লোল রায়,নক্ষত্র পরিবারের সদস্য রবীন্দ্রনাথ রায় তমাল এবং নক্ষত্র পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার আচার্য্য।
নক্ষত্র পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ কুমার আচার্য্য বলেন, বন্যা পরবর্তী সময়ে চরের মানুষদের স্বাবলম্বী করার জন্য চট্টগ্রাম মহানগর এর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আলোর মাঝি’ আর্থিক সহযোগিতা করেন ডাল বীজ বিতরণ এর জন্য।আমরা অর্ধশতাধিক পরিবারকে এক বিঘা জমি চাষাবাদ করার জন্য তিন কেজি করে ডাল বীজ দিয়েছি। আশাকরি ভবিষ্যতে এভাবে আলোর মাঝি সংগঠন আরও সহযোগিতা করবে চরের মানুষদের জন্য।
বার্তা বাজার / ডি.এস