বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্টের ১৬২ সদস্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শেষে কঙ্গো থেকে দেশে ফিরেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এসময় পুলিশ সদর দফতরের ইউএন শাখার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গোতে পুলিশের ফিমেল ফিমেল ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) ইউনিটের ১৬২ জনের এ ইউনিটের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সালমা সৈয়দ পলি। সফলতা ও সুনামের সঙ্গে তারা এক বছর সাড়ে তিন মাস তারা কঙ্গো শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করলেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ২০১১ সাল হতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে এফপিইউ প্রেরণ করছে।
বার্তা বাজার / ডি.এস