কুষ্টিয়ায় ইঞ্জিনচালিত ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কুমারখালী উপজেলার তরুণ মোড় শিপলু ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুরের শিবচর এলাকার ফয়জুল খাঁর ছেলে ইনছান (৩০) ও তার সঙ্গে থাকা রমজান (৩৫)।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, ইনছান ও রমজান মোটরসাইকেলে কুমারখালী থেকে শহরের লালন মাজারের দিকে যাওয়ার পথে শিপলু ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি পাখি ভ্যানের (ইঞ্জিনচালিত ভ্যান) সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে দুইজনেই রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, দুর্ঘটনার পর দুজনকেই কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বার্তা বাজার / ডি.এস