নতুন মৌসুমের প্রথম ম্যাচে আর্সেনালের দাপুটে জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের শুরুটা দারুন হলো আর্সেনালের। প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিল দলটি। আজ (শনিবার) ক্রাভেন কটেজে ফুলহ্যামকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শুরু করেছে গানাররা।

ম্যাচের শুরুতেই লিড নেয় আর্সেনাল। অবামেয়াংয়ের বাড়ানো বল পেয়ে যান উইলিয়ান। গোলমুখ থেকে তার প্রচেষ্টা রুখে দিলেও শেষ পর্যন্ত ফরাসি ফরোয়ার্ড লাকাজেতের বাঁ পায়ের শটে এগিয়ে যায় আর্সেনাল।

২৭ মিনিটে সুযোগ পেযেছেন উইলিয়ানও। দুর্ভাগ্যজনকভাবে তার ফ্রি-কিক পোস্টে আটকে যায়। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গারের কর্নার থেকেই দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল।

এরপর আট মিনিটের ব্যবধানে আরও একবার বল জড়ান ফুলহ্যামের জালে। ৫৭তম মিনিটে অধিনায়ক পিয়েরে-এমেরিক অবামেয়াং বাঁ দিক থেকে আক্রমণে ওঠে ডান পায়ের কোনাকুনি শটে ব্যাবধান বাড়ান আর্সেনাল। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর