দুদকের মামলায় প্রদীপকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ

অবৈধ আয়ের মাধ্যমে সম্পদ অর্জনের দ্বায়ে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ দম্পতির বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় আগামী ১৪ সেপ্টেম্বর প্রদীপকে চট্টগ্রাম আদালতে হাজির করা হবে।

আজ সকাল সাড়ে ৯ টায় প্রদীপকে কক্সবাজার জেলা কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে উদ্দোশ্যে পাঠানো হয়েছে। দুপুর ১টায় প্রদীপ কুমার কারাগারে পৌঁছেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেল সুপার কামাল হোসেন।

প্রসঙ্গত, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এবং তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে ২৩ আগস্ট প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর মধ্যে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকা ‘ওসি প্রদীপ’ ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন বলে দুদক অভিযোগ এনেছে। এছাড়া আরো ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদের তথ্য বিবরণীতে গোপন করার অভিযোগও আনা হয়েছে চুমকি কারণের বিরুদ্ধে।

প্রদীপ ঘুষ-দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করে স্ত্রীর নামে হস্তান্তর ও স্থানান্তর করেছেন বলেও দুদকের অনুসন্ধান প্রতিবেদন এবং এজাহারে উল্লেখ করা হয়েছে।

উক্ত মামলায় ২৭ আগষ্ট মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে প্রদীপ কুমার দাশকে গ্রেফতার দেখিয়ে আবেদন জমা দেওয়া হয়। তার প্রেক্ষিতে আদালত ১৪ সেপ্টেম্বর মামলার শুনানির দিন ধার্য্য করেন। তবে এই মামলার অপর আসামী প্রদীপের স্ত্রী চুমকি কারন এখনো আটক হয়নি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর