বিয়ের আসর থেকে আ’লীগ নেতার মেয়ে নিয়ে পালানোর চেষ্টা ছাত্রলীগ নেতার

পিরোজপুর শহরে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির মেয়েকে বিয়ের আসর থেকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। গতকাল( শুক্রবার) বিকালে পিরোজপুর শহরের শিক্ষা অফিস সড়কে এ ঘটনা ঘটে

এ ঘটনায় সদর থানায় আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন এবং তার সহযোগীদের বিরুদ্ধে লিখিত একটি অভিযোগ দিয়েছেন কনের বাবা দেলোয়ার হোসেন।

কনের বাবা জানান, শুক্রবার আছর নামাজের পর আমার মেয়ের বিয়ের আক্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে জেলার ইন্দুরকানী উপজেলার বাসিন্দা বরপক্ষ আত্মীয়-স্বজন নিয়ে আসেন।

আর ঠীক তখন আক্দ অনুষ্ঠান শুরুর আগেই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক কিছু সন্ত্রাসী নিয়ে আমাদের বাড়িতে ঢুকে অনুষ্ঠান থেকে আমার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

আর এ বিষয়ে, পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সোবাহান বলেন, এ ঘটনায় করেন পিতা একটি লিখিত অভিযোগ থানায় দিয়ে গেছেন। তবে এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ থানায় আসলে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর