পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ত্রিশালে বিডি ক্লিন

যত্রতত্র ময়লা-আবর্জনা ছুঁড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারাদেশে কাজ করছে বিডি ক্লিন। এরই ধারাবাহিকতায় সেচ্ছাসেবী সংগঠনটি যাত্রা শুরু করছে ময়মনসিংহের ত্রিশালে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ত্রিশাল পৌর মিলনায়তনে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে যাত্রা শুরু করেছে বিডি ক্লিন ত্রিশাল টিম। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিশাল পৌরসভা মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ।

ত্রিশালের বিশিষ্ট ব্যাবসায়ী মাজাহারুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্লিন ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক এডভোকেট মতিউর রহমান ফয়সাল এবং স্বাগত বক্তব্য রাখেন বিডি ক্লিন ময়মনসিংহ জেলা সমন্বয়ক উৎসব সিং সাগর।

রোকনউজ্জামান বাপ্পি সমন্বয়ক, মোঃ ইমামুল হাসান রিয়াদ সহ সমন্বয়ক, মোহাম্মদ সৌরভ লজিস্টিক সমন্বয়ক, ইশতিয়াক আহমেদকে আইটি সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়। পরে শপথ বাক্য পাঠ করেন ত্রিশাল উপজেলা বিডি ক্লিনের ৬০ জন সদস্য।

বিশ্ব দরবারে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপনসহ দেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শ-সুনাগরিক হিসেবে পরিচিত করার প্রয়াসে নিরলসভাবে কাজকরে যাচ্ছে সংগঠনটি। ২০১৬ সালের ৩ জুন প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী এই সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ২০,০০০ জন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর