জাপানে আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প

ভৌগলিক দিক থেকে প্রায় সময়ই ভূমিকম্প আঘাত হানে জাপানে। দেশটিতে মাঝে মাঝেই কম-বেশি ভূকম্পন অনুভূত হয়। তারই ধারাবাহীকতায় আজ (শনিবার) সকালে ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি।

আর রিখটার স্কেলে এ ভূমিকম্পনের তীব্রতা ছিল ৬.১। তবে এতে এখনও কোন ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পওয়া যায়নি। ভূমিকম্পের উপকেন্দ্রটি ছিল টোকিও থেকে ৪০৫ কিমি উত্তর-উত্তরপূর্বে। স্থানীয় সময় অনুযায়ী, শনিবার সকাল ৮.১৮ মিনিটে কম্পন অনুভূত হয়। মাটি থেকে ৪৭ কি. মি. গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।

এমনিতে করোনায় বিপর্যস্ত দেশটি। এবার নতুন বিপর্যয়ের ইঙ্গিত দিলেন সে দেশের একদল বিজ্ঞানী। তারা জানিয়েছেন, খুব শিগগিরই একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে চলেছে জাপানের বুকে। রিখটার স্কেলে এর মাত্রা হতে পারে ৯।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর