দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিল।
শনিবার সকাল ১১টায় উপজেলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি মোহাম্মদ খাঁন বকতিয়ার রহমান, যুদ্ধকালীন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এ কে এম হাফিজ উদ্দিন কাদেরী, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারসহ সর্বস্তরের জনগণ অংশ নেয়।
বক্তারা ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এ সন্ত্রাসী হামলায় জড়িত আসামিদের দ্রুত বিচার দাবী করে বক্তারা বলেন, হামলাকারী ও হামলার মদদকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, যাতে আর কোন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ওপর কেউ সন্ত্রাসী হামলা চালাতে সাহস না পায়।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট সরকারী বাসভবনে ইউএনও ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।
বার্তা বাজার / ডি.এস