মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে জলাবদ্ধতার সমস্যা নিরসনে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুজ্জামান খোকনের উদ্যোগে ড্রেজার দিয়ে এলাকাবাসীর দখলকৃত ড্রেন খনন করা হয়।
আজ শনিবার দুপুরের দিকে উপজেলার তিরাইল গ্রামের ঘিদহর মাঠে এ ড্রেন খনন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ সাহিদুজ্জামান খোকন, বামুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, ইউপি সদস্য বাবলু প্রমূখ।
এমপি বলেন, পুকুর মালিকদের অপরিকল্পিতভাবে পুকুর খনন করায় ড্রেনের এই বেহাল দশা। আমার কাছে মাঝেমধ্যেই এই এলাকার অনেক কৃষক অভিযোগ জানায় যে, একটি ড্রেনের কারণে প্রায় ২ হাজার বিঘা জমির ফসল পানিতে তলিয়ে যায়। তার কারণে আমি অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাসকে বিষয়টি দেখভাল করার জন্য নির্দেশ প্রদান করি। চেয়ারম্যান জানান একটি ড্রেনের কারণেই মাঠের পানি বের হতে অনেক বাধাগ্রস্ত হয়, তবে জলাবদ্ধতা নিরসন না করা হলে, তাহলে অনেক ফসলি জমি পানির নিচে তলিয়ে থাকবে তাই পুকুর মালিকদের একটু ক্ষতি হলেও এই জলাবদ্ধতা নিরসন করতে হচ্ছে।
তিনি হাদীসের উদ্ধৃতি দিয়ে আরও বলেন, পুকুর অবশ্যই নিজস্ব সম্পত্তি হতে হবে। আর ‘আপনার জানা সত্ত্বেও যদি কারো সম্পদ জোর করে এক ইঞ্চি দখল করে থাকেন তাহলে আপনার জন্য জান্নাত হারাম।’
বার্তা বাজার / ডি.এস