যে কারণে বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাদল রায়

বাফুফে নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বাদল রায়। দুপুরের পর থেকে এ খবর ছড়িয়ে পড়লেও সন্ধ্যা ৬টার দিকে বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় তার স্বামীর মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি তুলে দেন বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগের হাতে।

এসময় মাধুরী রায় গণমাধ্যমকে জানান, শারীরিক অসুস্থতার কারণেই তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

তিনি আরও বলেন, ‘সে ফুটবলের জন্য কাজ করতে চেয়েছিল। কিন্তু তার শরীরের অবস্থা ভালো যাচ্ছে না। আগের থেকে স্বাস্থ্যের অবনতি হয়েছে। তার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আমার পরিবার, ছেলে-মেয়ে এবং যারা ওর শুভাকাঙ্ক্ষী-সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, সে (বাদল রায়) সে নির্বাচন করবে না। সে জন্য মনোনয়ন প্রত্যাহার করতে এসেছি।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর