চি‌কিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ফারুক

গত কয়েক‌দিন ধরে রাজধানীর এক‌টি বেসরকা‌রি হাসপাতালে চি‌কিৎসাধীন রয়েছেন ‌অভিনেতা ও সংসদ সদস্য আকবর হো‌সেন পাঠান ফারুক।

চি‌কিৎসার পরও অবস্থার উন্নতি হচ্ছে না তার। রক্তে সংক্রমণের কারণে শা‌রীরিক অবস্থা ক্রমান্বয়ে অবন‌তির দিকে যাচ্ছে বলে জা‌নান তার স্ত্রী ফারহানা ফারুক। তাই তাকে উন্নত চি‌কিৎসার জন্য সিঙ্গাপুর নিতে চাইছিলেন।

অব‌শে‌ষে আগামীকাল (রবিবার) সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো বিমানের একটি ফ্লাইটে করে এ অভিনেতাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হবে বলে নিশ্চিত করেছেন স্ত্রী।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর