প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার উদ্দিনের(৬২) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুম আনোয়ার উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শনিবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মো. আনোয়ার উদ্দিন। তার বয়স হয়েছিল ৬২ বছর। মরহুম আনোয়ার উদ্দিন স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মো. আনোয়ার উদ্দিনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বার্তাবাজার/কে.কে