সিরাজদিখান পাবলিক লাইব্ররীকে ব্যাংক এশিয়া অর্থ অনুদান প্রদান করেছে। আজ শনিবার দুপুরে উপজেলার ইছাপুরায় পাবলিক লাইব্রেরীতে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার ও পাবলিক লাইব্রেরীর সভাপতি আশফিকুন নাহারের হাতে ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন ব্যাংক এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর আরফান আলী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাব্বির আহমেদ সাজ্জাদ, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ও ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, ব্যাংক এশিয়া সিরাজদিখান শাখার ম্যানেজার বিপুল সরকার, মালখানগর শাখার সংকর কুমার রায়, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সুমন মিয়া, শেখ আমিন প্রমুখ।
বার্তা বাজার / ডি.এস