ইউএনও’র ওপর হামলা: ৬ দিনের রিমান্ডে রবিউল

দিনাজপুরে ইউএনওর ওপর হামলার ঘটনায় আজ (শনিবার) বিকালে আটক রবিউল ইসলামকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (আমলি আদালত-৭) ইসমাইল হোসেন এই আদেশ প্রদান করেন।

ইউএনওর ওপর হামলার ঘটনায় গত ১১ সেপ্টেম্বর আটক করা হয় তাকে। আটক রবিউল ইসলাম জেলার বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামের খতিব উদ্দীনের ছেলে।

এ বিষয়ে দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক ইসরাইল হোসেন জানান, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পক্ষ থেকে আটক রবিউল ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। বিজ্ঞ বিচারক ৬দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর