ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গোসল করতে গিয়ে আশরাফ শেখ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ৩টায় তার নিজ বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে। সে উপজেলার ঘোষপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় বৃদ্ধ আশরাফ শেখ। ওই সময় বাড়িতে পুত্রবধূ ছাড়া কেউ ছিলোনা। দীর্ঘদিন তিনি প্যারালাইসিস রোগে ভুগছিলেন। দুপুর আড়াইটার দিকে প্রতিবেশী হাবিবুর রহমানসহ কয়েকজন ওই পুকুরে গোসল করতে নামলে তার মৃত্যু হয়। পরে মৃত অবস্থায় বৃদ্ধকে পানি থেকে উঠিয়ে স্থানীয় লোকজন বাড়িতে নিয়ে যায়।
ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডি.এস