আজ রাতেই শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলে দুই সেরা লিগের নতুন মৌসুমের লড়াই। যার শুরুটা হবে লা-লীগা দিয়ে। বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে এইবার এবার সেল্টা ভিগো। রাত সাড়ে ১০টায় গ্রানাডা এবং অ্যাথলেটিক বিলবাও। রাত ১টায় মুখোমুখি হবে ক্যাডিজ এবং ওসাসুনা।
আগামী সোমবার মাঠে নামার কথা ছিলো বার্সা-রিয়ালের। কিন্তু তাদের মৌসুম শুরুর ম্যাচ এরই মধ্যে স্থগিত ঘোষণা করা হয়েছে। বার্সা নিজেদের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা এলচের। আর রিয়ালের মাঠে নামার কথা গেটাফের বিপক্ষে। বার্সা প্রথম মাঠে নামতে পারে ২৮ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে। আর রিয়াল মাদ্রিদ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার কথা রয়েছে ২১ সেপ্টেম্বর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।
কেএস/বার্তাবাজার