বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বগুড়া সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- জেলার নন্দীগ্রাম উপজেলার দোহার এলাকার সুরেশ (৫২) ও শহরের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার নাজমা লায়লা হাছান (৬৫)।
এদের মধ্যে সুরেশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে শুক্রবার দুপুরে এবং নাজমা লায়লা হাছান একই দিন সকাল ১০টায় টিএমএসএস হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া উপসর্গে সর্বমোট ১০৭ জনের মৃত্যু হয়েছে।
বার্তা বাজার / ডি.এস