সরিষাবাড়ীতে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরের সরিষাবাড়ীতে ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়া থেকে সুরক্ষার জন্য কওমি ও হাফিজিয়া মাদরাসার অসহায় শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি। শনিবার বিকেলে মারকাজুল হিদায়াহ ফাউন্ডেশনের উদ্যোগে ও সরিষাবাড়ী উলামা পরিষদের ব্যবস্থাপনায় উপজেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসায়ে কুরবানীয়া সমূহ বাংলাদেশের মহা পরিচালক আলহাজ্ব হযরত মাও. হারুন অর রশিদ রুমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, ঢাকাস্থ জামালপুর উলামা পরিষদের সাধারণ সম্পাদক ও মারকাযুল হিদায়াহ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাও. মুফতি বাকী বিল্লাহ, জেলা আ. লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫ শতাধিক কওমী ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর