দেশে সামনেই শূন্য হওয়ার চারটি আসনের উপনির্বাচন। আর এ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বিএনপি। আজ (শনিবার) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। এদিকে একই সময়ে কার্যালয়ের সামনে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশী এসএম জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দীনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কেএস/বার্তাবাজার