মহম্মদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কমিটি গঠন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মাগুরার মহম্মদপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে মহম্মদপুর অস্থায়ী প্রেসক্লাবে প্রেসব্রিফিং করে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রমেন্দ্রনাথ বাছাড় স্বাক্ষরিত একটি কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে সাবেক কমিটির সভাপতি ডাঃ রবীন্দ্রনাথ বিশ্বাসকে সভাপতি ও মহম্মদপুর বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক জগন্নাথ সাহাকে সাধারণ সম্পাদক করে মোট ৭১ সদস্য বিশিষ্ঠ পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।

এ সময় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর