ঘোড়াঘাট ইউএনও’র ওপর হামলার ঘটনায় মালি রবিউল নামের আরও একজনকে গ্রেফতার করেছে আইনশঙ্খলা বাহিনী। হামলায় ব্যবহৃত হাতুড়ি ও মই উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি। গ্রেফতারকৃত রবিউল উপজেলা দপ্তরে মালি হিসেবে কর্মরত ছিল।
সংবাদ সম্মেলনে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য জানান, রবিউলের দেয়া তথ্য অনুযায়ী ঘোড়াঘাট উপজেলা চত্বরের একটি পুকুর থেকে হামলায় ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়। পাওয়া যায় মইটিও। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য রবিউলকে আদালতে তোলা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
বার্তাবাজার/কে.জে.পি