সাক্ষরতা দিবসে শিবির নেতাকে পুরস্কার, ইউএনও’র অপসারণ দাবি

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাক্ষরতা দিবসে নাশকতা মামলার আসামি ছাত্রশিবির কর্মী মাইদুল ইসলামকে বক্তব্য দেওয়ার সুযোগ ও বই পুরস্কার দেয়ার প্রতিবাদে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শহরে মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে, স্থানীয় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।

বিক্ষোভ মিছিলটি ইউএনও অফিস চত্ত্বরসহ শহরের প্রধান সড়কগুলো ঘুড়ে শহীদ মিনার চত্ত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নাশকতার সময় একাধিক মামলার আসামি ছাত্র শিবির কর্মী মাইদুল ইসলামের হাতে গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বই পুরস্কার তুলে দেন সাদুল্যাপুরের ইউএনও নবীনেওয়াজ। এ নিয়ে সেদিন থেকেই এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এই অবস্থায় ইউএনও’র এ কর্মকান্ডের প্রতিবাদে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নবীনেওয়াজ বলেন, আমি ভালো কাজে বিশ্বাসী। তাই রচনা প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত ছিলো। সেজন্য যে যেভাবে পারে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এখানে প্রতিযোগীদের অন্য কোন পরিচয় দেখার সুযোগ হয়নি। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনিও না। আগে থেকে তার পরিচয় জানা থাকলে তাকে ওই সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর