নারায়ণগঞ্জের বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটনা সর্বোচ্চ দক্ষতা দিয়ে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সিআইডির ডিআইজি মাঈনুল হাসান।
আজ শনিবার(১২ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।
সিআইডি কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে আমরা অন্যান্য সবগুলো তদন্ত কমিটির রিপোর্ট হাতে নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা করব।’
তিনি আরও জানান, প্রতিবেদনটি দ্রুত সম্পন্ন করে মামলা পরিচালনা করা হবে।
বার্তাবাজার/কে.জে.পি