গাইবান্ধায় ৫ পা বিশিষ্ট বাছুরের জন্ম

গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃষক হাসমত আলীর গাভী ৫ পা বিশিষ্ট একটি বাছুর জন্ম দিয়েছে।

আজ শনিবার সকালে উপজেলার ভরতখালী ইউনিয়নের পশ্চিম গটিয়া গ্রামের ওই গাভীর মালিক হাসমত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে বাছুরটির জন্ম হয়। কিন্তু স্বাভাবিকভাবে মলমূত্র ত্যাগ করতে না পারায় ধীরে ধীরে বাছুরটির পেট ফুলে যাচ্ছে। তবে মা গাভীটি সুস্থ রয়েছে। মা গাভীর দুধ ফিডারের মাধ্যমে বাছুরটিকে খাওয়ানো হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় পশু চিকিৎসক জাহাঙ্গীর আলম জানান, ‘বাছুরটির চিকিৎসায় প্রাণিসম্পদ বিভাগের সার্জনদের পরামর্শ নেয়া দরকার।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর