তিতাসে তিনজনের মরদেহ উদ্ধার

কুমিল্লার তিতাস উপজেলায় পৃথক দুটি স্থান থেকে ৩ টি মরদেহ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ ও এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে আজ শনিবার উপজেলার রসুলপুর এলাকায় গোমতি নদীতে ও গাজীপুর গ্রামের ইসমাহিল মিয়ার বাড়ীতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দিয়ারকান্দি ইউনিয়ন রসুলপুর গ্রামের মহসিন মিয়ার মেয়ে মনিজা(৭) ও একই গ্রামের হোসেন মিয়ার মেয়ে ফাতেমা (৬) তারা সম্পর্কে আপন চাচাতো বোন হয়।

গতকাল দুপরে দাদাীর সাথে গেমতী নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়, এলাকার লোকজন খোঁজাখুজি করে ব্যর্থ হয়ে ৯৯৯ ফোন করলে চাঁদপুর থেকে একদল ডুবরীর এসে অনেক খোঁজাখুজির পরও তাদের কোন সন্ধান মিলাতে পারেনি।

আজ সকালে ওই স্থানেই তাদের মরদেহ ভেষে উঠে এবং তাদের উদ্ধার করেছে এলাকাবাসী। অপরদিকে উপজেলার বলরামপুর ইউনিয়ন গাজীপুর গ্রামের ইসমাহিল মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম (২২) পারিবারিক কলহের যের ধরে শুক্রবার দিবাগত গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার সকালে তিতাস থানার এস আই শফিকুল ইসলাম লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর