প্রশাসনের উপস্থিতি টের পেয়ে রাতের আধারে সিসা কারখানা উধাও, জমির মালিককে জরিমানা

প্রশাসন অভিযান চালাবে খবর পেয়ে রাতে আধারে পালিয়ে গিয়েছে সিসা কারখানার মালিক এবং শ্রমিক।

তাদের বাড়ি গাইবান্ধা গবিন্ধগঞ্জ গ্রামে। এ সময় জমির মালিক কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের দক্ষিন আশারিয়া চালা গ্রামে।

ছবি: বার্তা বাজার।

গত ৬ সেপ্টেম্বর থেকে হাজী মুনসুর আহমেদের জায়গা ভাড়া নিয়ে পুরনো ব্যাটারী থেকে সিসা তৈরী কারখানা তৈরী করেন। বিষয়টি নিয়ে বার্তাবাজার, দৈনিক যায়যায়দিন পত্রিকায়সহ বিভিন্ন অনলাইনে প্রকাশিত হয়।

শনিবার সকাল ৮.৩০মিনিট উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার ধলাপাড়া বনবিভাগ রেঞ্জ কর্মকর্তা ঘাটাইল থানা পুলিশ বাহিনী নিয়ে সিসা তৈরী কারখানায় অভিাযান পরিচালনা করতে গেলে তাদের কে না পেয়ে জমির মালিক মুনসুর আহমেদ কে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০হাজার টাকা জরিমানা করেন।সিসা তৈরীর সমস্ত সরঞ্জাম জব্দ করে নিয়ে আসেন।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার মুঠোফোনে বার্তাবাজার ডট কম কে জানায়, আমরা সিসা তৈরী সমস্ত সরঞ্জাম জব্দ করে ধলাপাড়া বন রেঞ্জ কর্মকর্তার কাছে রাখা হয়েছে ।এবং রিপোর্ট পাঠিয়ে দিয়েছি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর