আবারও ব্যাহত ফেরি চলাচল

মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নাব্য সঙ্কট এবং তীব্র স্রোতের কারণে ৯ দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর, সীমিত আকারে চালু হলেও, আজ আবারো ব্যাহত হচ্ছে চলাচল। সেইসঙ্গে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ৩ নম্বর ফেরিঘাটে আবারো দেখা দিয়েছে ভাঙন।

আজ শনিবার সকাল ৮টায় ২টি ফেরি শিমুলিয়া ঘাট ছেড়ে গেলেও নাব্য সঙ্কটে গন্তব্যে পৌঁছাতে না পেরে আবার ফিরে আসে। পরে আবার সাড়ে ৯ টায় রওনা হয় ফেরি।

এদিকে মুন্সিগঞ্জের লৌহজং পয়েন্টে ৩ নম্বর ফেরিঘাটে আবারো ভাঙন দেখা দেয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। ভাঙনে প্রায় ১০ একর এলাকা বিলীন হয়ে গেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর