ভারতে একদিনেই করোনা শনাক্ত ৯৭ হাজারের বেশি

ভারতে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও এক হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। ভারতে এ পর্যন্ত ৭৭ হাজার ৪৭২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

এদিকে, ভারতে একদিনে ৯৭ হাজার ৫৭০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে সর্বাধিক সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড করে ভারত।

এনিয়ে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৬ লাখ ৫৯ হাজার ৯৮৫। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬ লাখ ২৪ হাজার ১৯৭ জন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর