করোনায় আক্রান্ত সাদেক বাচ্চু

করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের গুণী অভিনেতা সাদেক বাচ্চু। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

করোনার নমুনা পরীক্ষা করায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) তার রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গেছে।

বর্তমানে কৃত্রিম অক্সিজেনের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে এই অভিনেতার।

এ বিষয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে বলেছেন, হঠাৎ শ্বাসকষ্ট বে‌ড়ে যাওয়ায় তার প‌রিবার কিছুটা দু‌শ্চিন্তাগ্রস্ত হ‌য়ে প‌ড়ে‌ছেন। আমাদের সবার প্রিয় এই অভিনেতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর