৫ মাস পর কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

করোনাভাইরাস পরিস্থিতিতে প্রায় সাড়ে ৫ মাস কাউন্টার থেকে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকার পর আজ শনিবার থেকে আবারও বিক্রি শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

আজ সকাল ৮টা থেকে ঢাকাসহ সারাদেশে এই কার্যক্রম শুরু হয়।

তবে জানা গেছে, যাত্রীরা আজ-কালের টিকিটের চাহিদা করলেও তা পাচ্ছেন না।

কর্তৃপক্ষ বলছেন, অনলাইনে আগেই ২০ সেপ্টেম্বর পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাই আগামী ২১ তারিখ পর্যন্ত শুধুমাত্র এই একদিনের টিকিটই দেওয়া হবে। বর্তমান নিয়মে ট্রেনের ৫০ শতাংশ আসনের টিকিট কাউন্টার থেকে বিক্রি হবে। বাকি অর্ধেক মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে কাটা যাবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর