ইউএস ওপেনের সেমিফাইনাল থেকে সেরেনার বিদায়

জয়ের ধারাটা ধরে রাখতে পারলেন না মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেনের নারী এককের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন সেরেনা উইলয়ামস। ফলে সাম্প্রতিক সময়ে গ্র্যান্ড স্ল্যাম জেতার খরা আরও দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের তারকা এই খেলোয়াড়ের। ২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে হারিয়ে ফাইনালে উঠেছেন বেলারুশ তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। ফাইনালে আজারেঙ্কার প্রতিপক্ষ জাপানের নওমী ওসাকা।

নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে বৃহস্পতিবার ইউএস ওপেনের শেষ চারের লড়াইয়ে আজারেঙ্কাকে ৬-১ এ উড়িয়ে দেন সেরেনা। কিন্তু পরের ২ সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান বেলারুশ তারকা আজারেঙ্কা। চড়াও হয়ে খেলে ৬-৩ এ দ্বিতীয় সেট জিতে সমতা ফেরান আজারেঙ্কা।

এরপরই গোড়ালীতে চোট পান সেরেনা, প্রাথমিক চিকিৎসা নিয়েও হয়নি কাজের কাজ ৩য় সেট হারেন ঐ একই ব্যবধানে।

২৪ গ্র্যান্ডস্লাম জেতা মার্গারেট কোটের রেকর্ড ভাঙতে সেরেনার প্রয়োজন আরো দুটি গ্র্যান্ড স্ল্যাম, তবে গেলো ৩ বছরে কোন গ্র্যান্ডস্ল্যামেই হাত রাখতে পারছেননা যুক্তরাষ্ট্রের টেনিস তারকা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর