চট্টগ্রামে করোনাকালে স্বাস্থ্য সেবা প্রদানের জন্য চিকিৎসকদের সম্মাননা স্মারক প্রদান করলো চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ সমন্বয় সামাজিক সংগঠন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রামের চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ সমন্বয় সামাজিক সংগঠনের পক্ষ থেকে করোনাকালে রোগীদোর চিকিৎসা সেবা প্রদানের জন্য সাউথ চট্টগ্রাম হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডাঃ রাহেলা বানু, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার জাকির হোসেন, শিশু বিশেষজ্ঞ ডাঃ ফারুক আহমেদসহ স্থানীয় চিকিৎসকদের উক্ত সম্মাননা স্মারক প্রদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ সামাজিক সংগঠনের সভাপতি ও ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী বার্তাবাজারকে জানান, করোনাকালীন দুঃসময়েও রোগীদের নিরলস সেবা প্রদানের জন্য চট্টগ্রাম ফৌজদারহাট করোনা আইসোলেশন সেন্টারের প্রধান ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, সাউথ চট্টগ্রাম হাসপাতালের ডাঃ জাকির হোসেন, ডাঃ রাহেলা বানু, ফারুক আহমেদ সহ স্থানীয় ডাক্তারগণ মানব সেবায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন। তাঁরা ডাক্তার হওয়ার প্রকৃত দায়িত্ব পালন করেছেন। তাই তাঁদের সম্মানাার্থে আমরা তাঁদের সম্মাননা স্মারক প্রদানের আয়োজন করেছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামে আইসোলেশন সেন্টার নির্মাণকারী ও বহু করোনা রোগীদের সেবাদানকারী ফৌজদারহাট করোনা ফিল্ডের প্রধান দায়িত্ব কর্মকর্তা ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ সেলিম হকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।
বার্তা বাজার / ডি.এস