গাজীপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর

গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনার মিয়াপাড়া এলাকার শ্রী শ্রী কালী মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে স্থানীয় পূজারীরা মন্দিরে গিয়ে কালী, নাগিনী, যোগিনী ও শিবসহ চারটি প্রতিমার মাথা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন।

বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে এই ভাঙচুর করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে গাজীপুর সদর থানার ওসি আলমগীর হোসেন ভূইয়া জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি নরেশ রায় জানান, স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন থেকে ওই জমি থেকে মন্দিরটি উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছে। ওই মহলের লোকজন বৃহস্পতিবারও মন্দির উচ্ছেদের চেষ্টা চালায়। এ সময় স্থানীয়দের বাধার মুখে তারা ব্যর্থ হয়ে ফিরে যায়। এতে ক্ষুব্ধ হয়ে তারা রাতে ভাঙচুরের এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁর দাবি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর