শরীয়তপুরের ভেদরগঞ্জে সাপের কামড়ে রিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের গাজী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রিনা বেগম (৩৫) উপজেলার চরভাগা ইউনিয়নের গাজী কান্দি গ্রামের কামাল গাজীর স্ত্রী।
পরিবার ও স্থানীয়ভাবে জানা যায়, সন্ধ্যা রাতে রিনা তার বাড়ির পাশে বাথরুমে গেলে একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয়। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার্তা বাজার / ডি.এস