বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশোল শাখার ছাত্র আবরার ফাহাদের খুনীদের সর্বোচ্চ শাস্তি বুয়েট কর্তৃপক্ষ চায় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির নবযোগদানকারী উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার।
আজ (শুক্রবার) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।
তিনি বলেন, এ মাসের ১৫ সেপ্টেম্বর বুয়েটের শিক্ষার্থী আববার হত্যাকাণ্ডে আদালতে চার্জশিট দেওয়া হবে আমরা আশা করি। খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে।আবরার হত্যার পর বুয়েটের শিক্ষার্থীদের জন্য হলে হলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উপাচার্য সকালে জাতীয় স্মৃতিসৌধে এলে তাঁকে স্বাগত জানান স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান। এ সময় উপাচার্যের সঙ্গে বুয়েটের উপ-উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে