রাজধানীর দারুস সালাম এলাকার একটি ময়লার স্তুপ থেকে মানুষের একটি খন্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার) বিকাল ৫টার দিকে দারুস সালাম টাওয়ারের সামনে থেকে এটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দারুস সালাম থানার ওসি (তদন্ত) মো. দুলাল হোসেন জানান, খবর পেয়ে ময়লার স্তূপ থেকে খণ্ডিত পা উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা কোনো মানুষের অপারেশন করে কেটে ফেলা পা। আমরা আশেপাশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে খোঁজ নিচ্ছি। এটা নারীর পা না পুরুষের পা তা জানার চেষ্টা চলছে। খণ্ডিত পা ডিএনএ টেস্টের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে