পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে বন্দি থাকা ৬৫০ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার।
আজ (শুক্রবার) বিকালে ভারতের গণমাধ্যম পিটিআই জানায়, এই বন্দিদের সাজার মেয়াদ শেষ হলেও করোনার কারণে এতদিন ফেরত পাঠাতে পারেনি মমতা সরকার। এখন দ্রুততম সময়ে তাদের মুক্তি দিয়ে কারাগারে করোনার সংক্রমণ প্রতিরোধের চেষ্টা চলছে।
তাদের প্রকাশিত প্রতিবেদন মতে, পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে প্রায় ৯৫০ জন বাংলাদেশি আছেন। এর মধ্যে এই ৬৫০ জন তাদের সাজার মেয়াদ পূর্ণ করেছেন।চলতি বছরের মার্চ থেকে ভারতে করোনা হানা দিলে জামিন এবং প্যারোলের সুযোগ বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভারত সরকার। এখন পর্যন্ত ৩ হাজার বন্দিকে এভাবে জামিন এবং প্যারোলে মুক্তি দেয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে