১২৩ রানের মধ্যে শীর্ষ ৫ ব্যাটসম্যানকে হারিয়ে ফেলা অস্ট্রেলিয়া দুইশ পর্যন্ত যেতে পারে কি না, তা নিয়েই ছিল সংশয়। ষষ্ঠ উইকেটে ১২৬ রানের বড় জুটিতে দলকে বড় বিপদ থেকে বাঁচিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল আর মিচেল মার্শ জুটি। শেষপর্যন্ত ৯ উইকেটে ২৯৪ রানের লড়াকু পুঁজিই পেয়েছে অসিরা।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই ডেভিড ওয়ার্নারকে হারিয়ে বসে অস্ট্রেলিয়া। জোফরা আর্চারের দুর্দান্ত এক ডেলিভারিতে মাত্র ৬ রান করে বোল্ড হন তিনি। অ্যারন ফিঞ্চ আর মার্কাস স্টয়নিস হাল ধরার চেষ্টা করেছিনে। ফিঞ্চকে ১৬ আর স্টয়নিসকে ৪৩ রানে সাজঘরের পথ দেখান মার্ক উড। দুজনই এই পেসারের বলে উইকেটরক্ষককে ক্যাচ দেন।
দেখেশুনে খেলছিলেন মার্নাস লাবুশানে। ২১ রান করা এই ব্যাটসম্যানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আদিল রশিদ। ১০৩ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। রশিদের দ্বিতীয় শিকার হয়ে অ্যালেক্স কারেও (১০) ফিরে গেলে ভীষণ বিপদে পড়ে অসিরা।
সেখান থেকে ম্যাক্সওয়েল আর মার্শের প্রতিরোধ। দলকে ২৪৯ রানের লড়াকু সংগ্রহ পর্যন্ত নিয়ে গিয়ে আর্চারের বলে বোল্ড হন ম্যাক্সওয়েল। ৫৯ বলে ৪টি করে চার-ছক্কায় এই অলরাউন্ডার করেন ৭১ রান।
রান বাড়ানোর চাপ বাড়ছিল। ধীরে ইনিংস গুছিয়ে আনা মিচেল মার্শও বাধ্য হয়ে চালিয়ে খেলার চেষ্টা করছিলেন। মার্ক উডের দারুণ এক ডেলিভারি মিস করে এলবিডব্লিউ হন তিনি, ১০০ বলে ৬ বাউন্ডারিতে করেন ৭৩ রান।
এরপর লোয়ার অর্ডারের মিচেল স্টার্কের ১২ বলে হার না মানা ১৯ রানের ছোট এক ইনিংসে প্রায় তিনশোর কাছাকাছি পুঁজি পেয়ে গেছে অস্ট্রেলিয়া।
বার্তাবাজার/কে.কে