ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪০) ও তার স্ত্রী ঋতু আক্তারের (৩০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালক নুর উদ্দিন।

আজ (শুক্রবার) বিকালে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের তুলাপাবই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি উপজেলার বিশকাকুনি ইউনিয়নের সাউদকান্দি গ্রামে।

জানা যায়, আবুল কালাম ও তার স্ত্রী ঋতু আক্তার অটোরিকশায় শ্যামগঞ্জে দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে ময়মনসিংহ হতে জারিয়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যান রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ঋতু আক্তার মারা যান।

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, ঋতু আক্তার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত অবস্থায় তার স্বামী ও চালককে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে পাঠান। পরে সেখান থেকে নিহত ঋতু আক্তারের স্বামী আবুল কালামকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান বলে জানতে পেরেছি। ট্রাকটিকে আটক করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর