উত্তর সিটিতে মঙ্গলবার থেকে থাকছেনা অবৈধ বিলবোর্ড

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে সকল অবৈধ সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ফেস্টুন অপসারণ শুরু হবে। তবে এইসব সাইনবোর্ড, প্রজেক্ট সাইন, শপ সাইনের জন্য অনুমোদন নিতে সময় আছে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

আজ (শুক্রবার) ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে এই অনলাইন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আতিকুল ইসলাম আগামী ১৪ই সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে ডিএনসিসির রাজস্ব বিভাগ থেকে অনুমোদনহীন বিলবোর্ড, সাইনবোর্ড, প্রজেক্ট সাইন, শপ সাইন, প্যানাফ্লেক্স, ব্যানার, ফেস্টুনের অনুমোদন নেয়ার অনুরোধ জানান

এ বিষয়ে জনগণের অবগতির জন্য মাইকিং এবং গণমাধ্যমে গণবিজ্ঞপ্তি প্রচার করা হবে। পাশাপাশি ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী ও অন্যান্য স্থাপনা অপসারণে তাৎক্ষণিক নিলাম করা থাকবে।

সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. হামিদ মিয়াসহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর