নারী পাচারের অভিযোগে গ্রেফতার দেশবরেণ্য নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার

নারী পাচারকারী সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ও নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ। গতরাত (বৃহস্পতিবার) তাকে আটক করেন সিআইডি (ঢাকা মেট্রো উত্তর বিভাগ) কর্মকর্তারা। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ রেজাউল হায়দার।

গতমাসে দুবাই পুলিশের দেয়া তথ্য মতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের কথা জানায়। তাদের মধ্যে আজম খানসহ তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে সোহাগকে।

পুলিশ জানায়, এই চক্র মূলত ‘নৃত্যকেন্দ্রিক’। কয়েকজন নৃত্য সংগঠক ও শিল্পী এই নেটওয়ার্কের অংশ। জড়িত আছেন ছোটখাটো ক্লাবের কর্ণধারেরাও। ছোটখাটো ক্লাব বা প্রতিষ্ঠানের যেসব নৃত্যশিল্পী গায়েহলুদসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নাচ করেন, তারাই ছিলেন এই পাচারকারী চক্রের প্রধান টার্গেট।

পাচারের শিকার ভুক্তভোগীদের সঙ্গে কথাবার্তার পর সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মৃণাল কান্তি সাহা গত ২ জুলাই লালবাগ থানায় একটি মামলা করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর