প্রশাসনের হস্তক্ষেপে ভোলায় বন্ধ হলো বাল্যবিয়ে

ভোলার সদর উপজেলায় একটি বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে ভেলুমিয়া বাজার মসজিদে বিয়ের প্রস্তুতি চলাকালে বিয়েটি বন্ধ করে দেয় প্রশাসন।

জানা গেছে, ভেলুমিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুঞ্জ পটি গ্রামের কবির চৌকিদারের মেয়ে তানিয়ার (১৪) সঙ্গে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তছির রাড়ির ছেলের ওহিদুলের সাথে ভেলুমিয়া বাজার মসজিদে বিয়ের আয়োজন চলছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমানের নির্দেশে ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাইনুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম গিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বর সবার অগাচরে চলে যান।

বিয়ের কাজী কালিমুল্লাহ জানান, তিনি বিবাহ পড়াতে অস্বীকৃতি জানান।

এ ব্যাপারে ভেলুমিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মইনুল হোসেনের জানান, বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশক্রমে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর