টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল এক মাদ্রসা ছাত্রী। শুক্রবার বিকালে উপজেলার ২নং ইউনিয়নের বাইচাল গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ২০হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, শুক্রবার দেউলাবাড়ী ইউনিয়নের চক পাকুটিয়া গ্রামে সাজু মিয়ার ছেলে শাকিলের সাথে ঘাটাইল ইউনিয়নের বাইচাইল গ্রামের ইসলামিয়া দাখিল মাদ্রসার (৯ম) শ্রেনীর ছাত্রীর সাথে মুক্তিযোদ্ধার বাড়িতে বিয়ের আয়োজন করে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারও ২নং ইউনিয়নের চেয়ারম্যা হায়দার আলী বিয়ে বাড়িতে উপস্থিত হলে আয়োজকরা পালিয়ে যায়।এ সময় বিয়ে বাড়ির খাবার এতিম খানায় পাঠিয়ে দিতে বলে এবং বিয়ের প্যান্ডেল ভেঙ্গে দেয় ।পরে পরিবারের লোকজন মুচলেকা দিয়ে মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত মেয়ে বিয়ে দেবে না বলে জানায়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ আয়োজন ও সহায়তা করার অপরাধে মোতাহের হোসেনের কন্যা মৌসুমী কে ২০ হাজার টাকা জরিমানা করেন ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অঞ্জন কুমার সরকার বার্তা বাজারকে জানান, মেয়েটির মা মৌসুমীর বাসায় কাজ করতেন যার ফলে বাল্যবিবাহ দেয়ার অপরাধে মৌসুমীকে জরিমানা করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস